প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ১৭:১০
গুলি নিয়ে বিমানে চড়তে চেয়েছিলেন চিকিৎসক দম্পতি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গেলে এক চিকিৎসক দম্পতিকে আটক করেছে পুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি জানান, ওই দম্পতির পরিচয় ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক তানজিনা মাহিনুর এবং তার স্বামী মোশাহিদ রহমান একজন ব্যবসায়ী।
ওসি ফরমান আলী বলেন, এই দম্পতি বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানিং মেশিনে পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন নজরে আসে শুল্ক কর্মকর্তাদের। এখন কাগজপত্র যাচাই–বাছাই করে দেখা হচ্ছে, তারা কেন এগুলো নিয়ে যাচ্ছিলেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, গুলির কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই করে দেখা হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এমএম











