প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ১৯:৩৯
যশোরে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত পোস্ট দেয়ার অভিযোগে সোহাগ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোহাগ সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আকবর আলী মোড়লের ছেলে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, মাহিদিয়ার আল আরাফাহ মসজিদ সম্পর্কে সোহাগ নামে এক যুবক ফেসবুকে নানা মিথ্যা তথ্য উপস্থাপন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার চেষ্টা করছে- এমন সংবাদ গত ১৬ এপ্রিল প্রকাশ হয়। গত ২১ এপ্রিল বিকেলে মাহিদিয়ার গিয়ে তাকে আটক করা হয়।
এসআই মফিজুর রহমান আরো জানিয়েছেন, সোহাগ ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন। ফলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে











