প্রকাশ : ২৩ এপ্রিল ২০২১, ১৩:৪৮
প্রিন্ট
মাছের ঘের থেকে নারীর লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামে নুরনাহার বেগম (৪০) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
শুক্রবার ভোর ৬টার দিকে এসআই হাবিবুর রহমান স্থানীয় মোশারফের মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নুরনাহার ওই গ্রামে আব্দুল গফফার গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে












