প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ১৬:৫৩
টাওয়ারের জেনারেটর রুমে রবি কর্মচারীর লাশ
পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী এলাকায় বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানি রবি’র এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
|আরো খবর
শনিবার বিকেলে ওই কর্মচারীর লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ। নিহত মাহমুদুল্লাহ বাউফল উপজেলার বিলবিলাস এলাকার শাহ আলমের ছেলে।
থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৪ এপ্রিল) দশমিনা উপজেলা সদরে রবি টাওয়ারে টেকনিক্যাল কাজের জন্য আসেন টেলিযোগাযোগ কোম্পানি রবি’র (জি রানার) মাহমুদুল্লাহ। পরে দশমিনা উপজেলা সদরের মাছ বাজার সংলগ্ন ওই রবি টাওয়ারের জেনারেটর রুম থেকে শনিবার বিকেলে মাহমুদুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না পেলে এখনি বলা যাচ্ছে না। মাহমুদুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে











