প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ০৮:৪৩
অসহায় দুস্থদের খাদ্য দিচ্ছে যুবলীগ
করোনাকালীন দুর্যোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনা জেলা যুবলীগ। পৌর এলাকার প্রায় এক হাজার গরীব দুস্থ অসহায় নারী ও পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
|আরো খবর
রোববার দুপুরে পাবনা জেলা স্কুল মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খাদ্য সামগ্রী কর্মহীনদের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল এহসান রিয়ন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, সদস্য ফাইমুল কবির শান্ত, ওসমান গনিখান, সদস্য শাকিল খান, আসিফ ইকবাল জনি, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে সরকারিভাবে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা পর্যায়ের কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
গত বছরের মত এবারো পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে ঈদের আগের দিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এনকে











