হিলি স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ১৭:২১
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সব ধরণের কার্যক্রম চালু রয়েছে।
|আরো খবর
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, সোমবার (২৬ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরসহ এই অঞ্চলের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সকাল থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন শেষে মঙ্গলবার থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-প্তানি ফের শুরু হবে বলে জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভারতে নির্বাচন উপলক্ষে সোমবার বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ। তবে বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু। বিশেষ করে আগের আমদানি করা পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম চালু রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে











