তীব্র তাপদাহে অতিষ্ঠ ফরিদপুরের জনজীবন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২১, ১৩:৫৪
তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ফরিদপুরের জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। একদিকে রমজান মাস আর অন্যদিকে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ।
|আরো খবর
সালথার কাগদী গ্রামের লিমন নামের এক ব্যক্তি বলেন, বৃষ্টির অভাবে মাঠের মৌসুমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাইতো বৃষ্টি কামনা করে আমাদের গ্রামবাসী দু’রাকাত নফল নামাজ আদায় করেছে। তবুও বৃষ্টির দেখা মিলছে না।
টুকু মুন্সি নামের এক রিকশাচালক বলেন,‘প্রচণ্ড গরম আর রোদের কারণে রিকশাচালাতে খুব কষ্ট হচ্ছে। সেই সঙ্গে তেমন যাত্রীও মিলছে না। তারপরও পেটের দায়ে রিকশা চালাচ্ছি।
আতিক মাতব্বর নামের এক শ্রমিক বলেন,‘গরমে কাজ করতে পারছি না। তাই ছায়ায় বসে আছি।
ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. খবিরুল ইসলাম বলেন,‘প্রচণ্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে ফরিদপুরের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই স্যালাইনের সঙ্গে প্রচুর পরিমাণ পরিষ্কার খাবার পানি আর ঠাণ্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।’
বাংলাদেশ জার্নাল/এনকে











