ঢাকা, সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮ আপডেট : ৩ মিনিট আগে

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২১, ১৪:১৪

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। তিনি নরসিংদীর মাক্সকো গ্রুপে চাকরি করতেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে নিহত মিঠু মোটরসাইকেলযোগে ঘোড়াশাল থেকে নরসিংদী অভিমুখে যাচ্ছিলেন। তিনি ঘোড়াশালের ভাগদী নামক এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ভারী কোনো যানবাহন চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও তিনি ছিটকে রাস্তার মাঝে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, লকডাউনের কারণে রাস্তায় মানুষ কম ছিলো আর রাস্তার পাশের দোকান ও বন্ধ ছিলো। এজন্য কোন যানবাহন মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। তবে ভারী কোনো যানবাহনের ধারাই এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত
  • আলোচিত