ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্য আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২১, ২২:১০
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে উপজেলার রায়নগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
|আরো খবর
এসময় চক্রটির কাছ থেকে ১৫ টি মোবাইল, ২৭৩ টি সিমকার্ড ও ১ টি ল্যাপটপসহ ২২ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল এবং নগদ ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার রায়নগর গ্রামের খালেক মাতুব্বরের ছেলে মো. ফারুক মাতুব্বর (৩৫), মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৮), মতলেব ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), কালাম মাতুব্বরের ছেলে মো. সজিব মাতুব্বর (১৯), আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২১)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো: খোরশেদ আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করি। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর












