ঢাকা, রোববার, ১৭ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮ আপডেট : ৩৮ মিনিট আগে

জুয়ার আসর থেকে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

জুয়ার আসর থেকে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দুই আওয়ামী লীগ নেতা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তালিবুর রহমান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামানসহ ৯ জনকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মাদকসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয় ও আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

ডিবির ওসি মোশাব্বেরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ও সরঞ্জাম উদ্ধার করে। পরে জুয়া আইনে একটি মামলা করা হয়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত
  • আলোচিত