শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৮:৪২

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এবং শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন আব্দুন নাসের খান, যিনি এতদিন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব সামলে আসছিলেন। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা ওবায়দুর রহমানকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৯ জুন) আলাদা প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে অবসরে যাওয়া আব্দুন নাসের খানের পিআরএল বাতিল করে ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।
তিনি খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময়ে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন সেলের উপপরিচালক ছিলেন। পরে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ১৬ মাস রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও ভারপ্রাপ্ত একান্ত সচিব হিসেবে বঙ্গভবনে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ জার্নাল/সিএম










