ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মগবাজার গ্রিডে আগুন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নবিভিন্ন এলাকায় 

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২০:১২

মগবাজার গ্রিডে আগুন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নবিভিন্ন এলাকায় 

রাজধানীর মগবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফেরানো হয়। তবে সন্ধ্যা পর্যন্তও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজার এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক গণমাধ্যমকে বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপর তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়েছিল।

তারিকুল বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকাল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্রেকার ও কেবল মেরামতে কাজ চলার তথ্য দিয়ে ডিপিডিসির প্রধান প্রকৌশলী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত