শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচির আয়োজন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

প্রবাসীদের আয় বৈধ পথে প্রেরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক শিক্ষা কর্মসূচির আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
রোববার (৩১ আগস্ট) চট্টগ্রাম নগরীর স্থানীয় এক হোটেলে
জোনাল অফিসের সার্বিক সহযোগিতায় আর্থিক শিক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান রাশেদ সরওয়ার।
আয়োজিত উক্ত অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং চ্যানেলে ফরেন রেমিট্যান্স দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার-পরিজনদের উৎসাহিত করা ও অবৈধ হুন্ডির মাধ্যমে লেনদেন করা থেকে বিরত থাকার জন্য তাদের মধ্যে সচেতনতা তৈরি করা। উক্ত অনুষ্ঠানে আর্থিক শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সকলের উদ্দেশ্যে হুন্ডির ক্ষতিকর দিক ও প্রান্তিক পর্যায়ে আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক ও ইভিপি এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের এভিপি ইমাম হোসেন মাহমুদ।
বাংলাদেশ জার্নাল/সিএম










