দ. আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে টেপ পেঁচিয়ে হত্যা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৯
দক্ষিণ আফ্রিকার শফিকুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করে দোকানের টাকা-পয়সা ও মালামাল লুট করেছে সন্ত্রাসীরা।
|আরো খবর
নিহত শফিকুল নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের চৌধুরী মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর খবর মঙ্গলবার রাতে সেনবাগের গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম।
শফিকুল ইসলামের মেয়ে প্রমী আক্তার জানান, জীবিকার সন্ধানে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান বাবা। এতদিন কাজকর্ম করতে পারেননি। সম্প্রতি তিনি কাগজপত্র ঠিক করে লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করেন।
এদিকে শফিকুলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
বাংলাদেশ জার্নাল/এমজে













