ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

এবার মরক্কোতে জেন-জির ঢেউ, চলছে বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

এবার মরক্কোতে জেন-জির ঢেউ, চলছে বিক্ষোভ
মরক্কোর রাবাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর অবস্থান। ছবি: সংগৃহীত

মরক্কোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এখন চলছে। গত শনিবার থেকে অন্তত ১১টি শহরে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছেন। আন্দোলনের ডাক দিয়েছে অজ্ঞাতপরিচয় এক যুব সমাজভিত্তিক সংগঠন ‘জেন-জি ২১২’।

সোমবার রাবাতসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজনখানেক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে জনসমাবেশ ঠেকাতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু রাবাতেই ৬০ জনকে আটক করা হয়েছে। তবে কাসাব্লাঙ্কা, আগাদির, ওজদা ও মেকনেসসহ অন্যান্য শহর থেকেও গ্রেপ্তারের খবর পাওয়া যায়।

আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেন-জিদের শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।

বিক্ষোভকারীরা রাস্তায় নেমে স্লোগান দেন-‘জনগণের চাই স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা।’ একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর খবরে জনমনে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীদের বেশিরভাগই জেনারেশন জেড বা জেন জির সদস্য। এই প্রজন্মই মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী।

তাদের দাবি, সরকারের অগ্রাধিকার ভুল এবং জনসেবার মান খারাপ। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকশ জন গ্রেপ্তার হয়। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দেয়া হয়। পরে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন তারা কাঠামোগত সংস্কার দাবি করছে।

সূত্র: রয়টার্স, দ্য নিউ আরব।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত