ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

হরমুজ অবরোধে যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে না যুক্তরাজ্য

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৬

হরমুজ অবরোধে যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে না যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা এই অবরোধ কার্যক্রমে ব্যবহৃত হবে না।

তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা এবং ড্রোনবিরোধী কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, “তাঁরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালি খোলা রাখার নীতিকে সমর্থন করে যাবেন, যা বৈশ্বিক অর্থনীতিসহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি।”

এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে, যুক্তরাজ্য সরাসরি সামরিক অবরোধে না থাকলেও কৌশলগতভাবে অঞ্চলটির স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখতে চায়।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে যেকোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত