ফটো স্টোরি: খাবারের সন্ধানে ঢাকার রাস্তায় বানর
ইলিয়াস সাজু ,ফটো করেসপন্ডেন্ট
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১৭ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় প্রায় একশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে রেসাস ম্যাকাক প্রজাতির এই বানরগুলো। বর্তমানে সেখানে দুইশটিরও বেশি বানর আছে।
মহামারি করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট দেখা দেওয়ায় বানরগুলো খাবারের জন্য রাস্তায় চলাচল করা মানুষের দেওয়া খাবার খাচ্ছে। পাশাপাশি স্থানীয়দের দেওয়া কলা, বিস্কুট ও চীনা বাদামের মতো খাবার খেয়ে বেঁচে আছে।

খাবারের জন্য মানুষের বাড়ির গেটের উপর বসে আছে দুই বাচ্চাসহ মা বানর

ঘুরতে আসা এক তরুণী বানরদের হাতে খাবার তুলে দিচ্ছে

খাবার পেয়ে একটি বানার ক্ষুধা মেটাতে ব্যস্ত

এক ব্যক্তির কাছ থেকে রুটি পেয়ে খুশি বানরটি

সামনে অনেক খাবার তাই বাচ্চাদের নিয়ে খেতে ব্যস্ত বানরগুলো

খাবারের সন্ধানে বানরগুলো রাস্তায় নেমে এসেছে

পথচারীর কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছে বানরটি
বাংলাদেশ জার্নাল/কেআই








.gif)


