ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

‘ফেসবুক আইডি গায়েব করার চেষ্টা চলছে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২

‘ফেসবুক আইডি গায়েব করার চেষ্টা চলছে’
ছবি: সংগৃহীত

নিজের ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, গতকাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।

ওই পোস্টে উমামা ফাতেমা আরও লেখেন, ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উমামা ফাতেমা পোস্টে আরও লেখেন, এসব কারা করছেন ও কেন করছেন, তা আমরা সবাই জানি। আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মতপ্রকাশ করবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যা–ই হোক ভোটে জেতা যাবে না।

ছাত্রদল–সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী তাদের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন।

ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমও ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন।

আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের আগে গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত