বিয়ে করলেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:০৯

বিয়ে করলেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিলিপুট ফারহান’ নামে পরিচিত। গতকাল বুধবার ঝিনাইদহে বিয়ে সেরেছেন তিনি। কনে তাসনিম জেরিন। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
গতকাল বিয়ে সেরেছেন ফারহান সাদিক ও তাসনিম জেরিন। ছবি: সংগৃহীত
কনে তাসনিম জেরিন। ছবি: সংগৃহীত
বিয়ের আসরে ফারহান সাদিক ও তাসনিম জেরিন। ছবি সংগুহীত
হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণ করে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন ফারহান সাদিক।
ফারহান সাদিক। ছবি: সংগৃহীত
ফারহান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এর আগে পাবনা ক্যাডেট কলেজে পড়েছেন ঝিনাইদহের এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।
বাংলাদেশ জার্নাল/এনএম










