প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ১৬:৫৩
ক্যান্ডিতে বাংলাদেশের নিষ্প্রাণ ড্র
১০৭ রানের লিড সামনে রেখে দ্বিতীয় সেশনে খেলতে নেমে তামিমের ঝলকে ২ উইকেটে ১০০ রান তুলে বাংলাদেশ। কিন্ত চা বিরতির পর বৃষ্টির কারণে আর খেলা গড়ায়নি মাঠে। শেষ পর্যন্ত ড্র হয় শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট।
|আরো খবর
ম্যাচের প্রথম ইনিংসে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬৪৮ রান তুলে স্বাগতিক শ্রীলঙ্কা।
জবাবে, ১০৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অপরাজিত ৭৪ আর মুমিনুল হকের ২৩ রানের ভর করে দুই উইকেটে ১০০ রান তুলতেই বৃষ্টি হানা দেয় ক্যান্ডিতে।
যার ফলে পঞ্চম দিনের খেলা বন্ধ হয়ে যায়। এরপর দুই আম্পায়ার ম্যাচ ড্র ঘোষণা করে।
আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ফিরেছেন শূন্য রানে। আর সাইফ হাসান দ্বিতীয় ইনিংসেও নিজের সামর্থের প্রমাণ দিতে পারেননি তিনি।
বাংলাদেশ জার্নাল/টিআই











