ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারতের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারতের
ছবি : সংগৃহীত

এশিয়া কাপ হকির শিরোপার লড়াইয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের নারী দলের। ফাইনালে স্বাগতিক চীনের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে জয় নিশ্চিত করে চীন শুধু শিরোপাই জেতেনি, বরং সরাসরি বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতাও অর্জন করেছে।

ম্যাচের শুরুতে দারুণ খেলতে থাকে ভারত। পেনাল্টি কর্নার থেকে নবনীত কৌরের করা গোলে প্রথম কোয়ার্টারে ১-০ ব্যবধানে এগিয়েও যায় তারা। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে চীন। ২১ মিনিটে জিক্সিয়ার গোলে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে ভারতকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। পরপর আক্রমণে ভারতকে বিধ্বস্ত করে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় চীন।

এর আগে সুপার ফোরের লড়াইয়েও একই ব্যবধানে (৪-১) চীনের কাছে হেরেছিল ভারত। ফাইনালেও একই ফলাফলে হার মানায় শেষ পর্যন্ত শিরোপা অধরাই থেকে যায় তাদের।

আট বছর পর এশিয়া কাপ থেকে পদক নিয়ে ফিরলেও শিরোপা এবং বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট হাতছাড়া হওয়ায় হতাশ হয় ভারতীয় নারীরা।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত