ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ছবি : সংগৃহীত

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে আটকে গেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ছয় জাতির প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের কাছে সরাসরি ২-০ সেটে হেরে যায় বাংলাদেশ। ১ম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান।

খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটও নিজেদের করে নেয় শক্তিশালী পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন। এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিতব্য এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ২য় সেমিফাইনালে পরাজিত দল।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত