ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫  
আপডেট :
 ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩

ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১২ ডিসেম্বর (শুক্রবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৩৯ - সাহাবী হযরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর জয়।

১০৯৮ - প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা: ক্রুসেডারগণ দেয়াল ভেঙে শহরে প্রবেশ করে এবং শহরের বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে। কিন্তু সেখানে খাদ্যাভাবে ক্রুসেডাররা নরমাংস ভক্ষণ শুরু করে।

১৩৩৮ - দিল্লীতে তৈমুর লং কর্তৃক ১ লাখ লোক খুন হয়।

১৮০৪ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।

১৮৯৭ - ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।

১৯০১ - ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে অন্য কুলে প্রথম সফল ভাবে বেতার বার্তা পাঠাতে সক্ষম হয়েছিলেন।

১৯০৪ - আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে পবিত্র নগরী কোমে অভিবাসন শুরু করেছিলেন।

১৯১১ - বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

১৯২৫ - ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজ বংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।

১৯২৫ - ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয়।

১৯৪১ - যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাঙ্গেরি ও রোমানিয়া আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫২ - জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনকে অভিনন্দন জানানোর জন্যে ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর নতুন চিত্রাঙ্কন শান্তির কপোত প্রদান করেন।

১৯৫৮ - গায়না জাতিসংঘে যোগ দেয়।

১৯৬৩ - কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৪ - কেনিয়ার স্বাধীনতার অগ্রাধিনায়ক জোমো কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট হন।

১৯৭১ - কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭৯ - চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ - কলম্বিয়ায় ভূমিকম্পে ৭শ’ লোকের প্রাণহানি ঘটে।

১৯৮৫ - ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বে-সামরিক ভাড়াটে বিমান ক্যানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান।

১৯৮৮ - অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৯ - জাতিসংঘ শিশুর নাগরিক অধিকারসংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।

১৯৯০ - দুর্নীতির অভিযোগে হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেফতার করা হয়।

১৯৯১ - রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়।

১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ - দুই দিনব্যাপী ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয়।

১৯৯২ - ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্পে ২৫০০ লোকের প্রাণহানি।

১৯৯৩ - অক্টোবরের বিপ্লবের পর প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৪ - চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৯৬ - শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৭ - বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।

২০১৩ - দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা এক মিনিটে কার্যকর করা হয়।

২০১৯ - নাগরিকত্ব সংশোধনীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি প্রদান করেন।

জন্ম

১৭৩১ - ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক এবং কবি।

১৮৬৬ - আলফ্রেড ওয়ের্নার, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও অ্যাকাডেমিক।

১৮৮০ - আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯০৫ - ইংরেজি সাহিত্যের ভারতীয় লেখক মুলকরাজ আনন্দ।

১৯১০ - বিমল ঘোষ, খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক।

১৯১৫ - আমেরিকান গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার।

১৯২৭ - ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস।

১৯৩০ - আমেরিকান সাংবাদিক বিল বুট্যাল।

১৯৩৪ - আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক।

১৯৪০ - বাঙালি কবি পবিত্র মুখোপাধ্যায়।

১৯৫০ - রজনিকান্ত, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৮০ - ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।

১৯৮১ - যুবরাজ সিং, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৪ - পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর।

১৯৮৬ - ইংরেজ অভিনেতা টমাস ওয়ান্সেয়।

২০১১ - সাগ্নিক মাতব্বর জন্মদিবস।

মৃত্যু

১৬৮৫ - জন পেল, ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জ্যোতির্বিদ।

১৮৮৯ - ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।

১৯৫১ - মিলড্রেড বেইলি, আমেরিকান গায়ক।

১৯৫৪ - ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায়।

১৯৫৬ - খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম ঘটক।

১৯৬৩ - জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু।

১৯৬৫ - হেমেন্দ্রনাথ ঘোষ, ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক, বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।

১৯৭১ - সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।

১৯৭৮ - ইংরেজ অভিনেত্রী ও গায়ক ফায় কম্পটন।

১৯৮৬ – রশিদ চৌধুরী, একুশে পদক প্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী।

২০০১ - জাঁ রিচার্ড, ফরাসি অভিনেতা ও গায়ক।

২০০৩ - আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।

২০০৫ - সন্দীপন চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক।

২০১০- পিটার পাগেল, জার্মান ফুটবল খেলোয়াড়।

২০১৩ - এজরা সেলার্স, আমেরিকান মুষ্টিযোদ্ধা।

২০২৪ - পাপিয়া সারোয়ার, বাংলাদেশি রবীন্দ্রসংগীত শিল্পী।

অন্যান্য

স্মার্ট বাংলাদেশ দিবস

আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত