ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০৫:২৫  
আপডেট :
 ০৯ মে ২০২৩, ১০:৪২

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কচুয়ার বজুরীখোলা গ্রামের কাজী বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- কাজী সুজাইদ রহমান ও কাজী তোহেরা আক্তার। তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান এবং বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমির নার্সারিতে অধ্যয়নরত ছিল।

ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া জানান, জমজ দুই শিশু বিদ্যালয় থেকে ফেরার পর বাড়ির পাশে ঘুরতে য়ায়। এ সময় আকস্মিকভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায়। তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সে-ও পুকুরের পানিতে ডুবে মারা যায়।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত