৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৩:৫৭

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানিয়েছেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনার এক বছরের মধ্যেই মামলার নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা।
তিনি বলেন, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে মো. শাহিন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/সিএম









