ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যাত্রাবাড়ী থানার সামনে তিন জনের মরদেহ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১৩:০৪

যাত্রাবাড়ী থানার সামনে তিন জনের মরদেহ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল দুপুরে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। এতে নিহত হন অনেকে। এমতাবস্থায় আজ মঙ্গলবার যাত্রাবাড়ীর থানার সমানে তিনজনের মরদেহ পড়ে আছে। এর মধ্যে দুজনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে।

মরদেহগুলো ঘিরে শত শত মানুষের জটলা দেখা গেছে। থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। থানার ভেতরেও মানুষজনকে ঢুকতে দেখা গেছে।

গতকাল দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। আজ সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত