ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৭:১১  
আপডেট :
 ০৬ জুলাই ২০২৬, ১৮:৩৩

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
ছবি: সংগৃহীত

গানের মানুষ সাবিনা ইয়াসমিন। ৭১ বছর বয়সেও তাঁর কন্ঠ যেন এক জীবন্ত দলিল। এই বয়সে নানা অসুখের সঙ্গে লড়াই করেও গানকে ধারণ করেছেন সে মনে-প্রাণে। তারই ধারাবাহিকতায় ফের কণ্ঠে তুললেন নতুন গান।

শনিবার(৪ জুলাই) ঢাকার একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে গানটির। শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ, সুর-সংগীতে জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।

নতুন এ গান নিয়ে একটি ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরো ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরো গান হবে আমার।’

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত