ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

ফেইসবুক আইডিতে রিপোর্ট করা নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৯:০৮

ফেইসবুক আইডিতে রিপোর্ট করা নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ফেইসবুক আইডিতে রিপোর্ট করা নিয়ে দুই যুবকের ঝগড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের প্রাণ গেছে।

শনিবার (৩০ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের বালুটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩২)। এ ঘটনায় পুলিশ জয়নালের বড় ভাই মো. জাফরকে আটক করেছে।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে গণমাধ্যমকে বলেন, “ফেইসবুক আইডি ব্লক বা রিপোর্ট করা নিয়ে বালুটিলা এলাকায় একটি চা দোকানে জাফর ও শাহজাহানের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়।

“জয়নাল তাদের থামাতে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জয়নাল মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাফরকে আটক করে।”

জয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত