ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বৈঠক বিকালে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:২২  
আপডেট :
 ২৫ জুন ২০২৬, ১২:৪০

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বৈঠক বিকালে
ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে বৃহস্পতিবার।

স্থানীয় সময় বিকাল ৫টায় তিয়েনআনমেন স্কয়ারের পাশে গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

এর আগে গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। ইতোমধ্যে ওই এলাকা বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। সড়কের দুই পাশে উড়ছে বাংলাদেশের পতাকা।

বিকাল পৌনে ৫টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এর পরই দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ ঊধর্তন কর্মকর্তারা থাকবেন।

এ বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

শীর্ষ পর্যায়ের বৈঠকের পরপরই গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভার আয়োজন করবে বেইজিং।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত