ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

দেশের জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে জাতীয় ঐক্য জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২১:০৫

দেশের জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে জাতীয় ঐক্য জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
ছবি: সংগৃহীত

এলিট ফোর্সের সঙ্গে দুর্নীতি নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দুর্নীতি নির্মূলে দেশের মানবসম্পদকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা জরুরি। তিনি বেসরকারি নিরাপত্তা খাতে ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের জন্য এলিট ফোর্স কোম্পানিকে ধন্যবাদ জানান।

গৌরবময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এলিট ফোর্সের চেয়ারম্যান শরীফ আজিজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির জাতির মুক্তির সনদ ১১ দফা পূর্ণ সমর্থন করে গরিব, অসহায় জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের অঙ্গীকার করে বাংলাদেশের বিশাল মানবসম্পদকে বিদেশে রপ্তানির জন্য সরকারের সহযোগিতার আহ্বান জানান।

বারিধারা এলিট ফোর্সের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আলফাজ হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল হক তালুকদার, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল জাহাঙ্গীর আক্তার চৌধুরী, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল সৈয়দ মঞ্জুরুল আলম, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, আফাজ উদ্দিন প্রমুখ।

দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার জাতীয় ঐক্যের মাধ্যমে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চায়না, মালয়েশিয়া, ভিয়েতনামের আদলে সোনার বাংলা গড়া সম্ভব।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত