ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ময়মনসিংহে স্কুলছাত্র হত্যায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৭:২৭  
আপডেট :
 ০২ জুলাই ২০২৬, ১৭:৩১

ময়মনসিংহে স্কুলছাত্র হত্যায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সৈকত হাসান আকাশ নামের দশম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নাজমুল হক (২৬) ও এনামুল হক। সাজার পাশপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

রায়ে তাদের বাবা জিয়াউল হক (৫৭) এবং চাচা জুলহাস উদ্দিনকে (৩৭) সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

তাদের ২০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। অনাদায়ে ভোগ করতে হবে আরও ছয় মাসের কারাদণ্ড।

রায় ঘোষণার সময় নাজমুল হক, জিয়াউল হক ও জুলহাস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনামুল হক পলাতক বলে পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানিয়েছেন।

আসামিরা সবাই ময়মনসিংহ সদর উপজেলার ভূগলী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ১৯ মে রাতে একটি মেয়ের মাধ্যমে আকাশকে ডেকে নেওয়া হয়। পরে তাকে গলা কেটে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়। ঘটনার দুদিন পর ২১ মে আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশের তদন্তে জানা যায়, সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসান আকাশের সঙ্গে স্থানীয় এক ইউপি সদস্যের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার ওই সম্পর্ক মেনে নেয়নি। এ ঘটনার জেরে আকাশকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয় এবং মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনার পরদিন মেয়েটির বাবা মো. আকরাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত