ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফের হৃদয়ের ছবিতে শাকিব খান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৯:১১

ফের হৃদয়ের ছবিতে শাকিব খান
ছবি: সংগৃহীত

ফের এক হচ্ছেন শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করলেন ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন সুমি। সেখানে ‘বরবাদ’ -এর প্রযোজক-পরিচালকের সঙ্গে দেখা গেছে শাকিব খানকে। ক্যাপশনে প্রযোজক লিখেছেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে।

একই ক্যাপশনে ছবিটি পরিচালকের পাশাপাশি প্রকাশ করেছেন শাকিব খানও। তাই দেখে উচ্ছ্বসিত শাকিবিয়ানরা। কেউ লিখেছেন ‘‘বরবাদ’ মানেই আগুন’’। কারও কথায়, ‘বক্স অফিসের এবার খবর আছে।’ অনেকের মতে নতুন ধামাকা আসছে।

উল্লেখ্য যে, গেল বছর রোজার ঈদে মুক্তি পায় ‘বরবাদ’। প্রথম সিনেমা ‘বরবাদ’ দিয়ে দেশ নেড়েচেড়ে দেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খানকে ভিন্নভাবে উপস্থাপন করে মন ভরান দর্শকের। এতে কিং খানের বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত