‘স্টার নাইট’-এ মিলার অপ্রকাশিত জীবনের গল্প
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৬:২৪

টিভি অনুষ্ঠানে এসে নিজের জীবনের অপ্রকাশিত অধ্যায় প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। দুই দশকের ক্যারিয়ারে তিনি যেমন জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন, তেমনি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের নানা ঘটনায়।
শ্রোতাদের কাছে তার ভীষণ চাহিদা থাকার পরও মাঝে বেশ কিছুদিন গান থেকে বিরত ছিলেন তিনি। বিয়ে, সংসার, বিচ্ছেদ, আইন-আদালত মিলিয়ে একটি কঠিন অধ্যায়ের মুখোমুখি হয়েছেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আবার গানে নিয়মিত হচ্ছেন এই পপতারকা।
জীবনের বিরুদ্ধ সময়ের অনেক ঘটনা, অভিজ্ঞতা ও গল্প জমা হয়েছে তার ভেতরে, যা এতদিন প্রকাশ করতে পারেননি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে সেই অপ্রকাশিত অধ্যায় উন্মোচন করেছেন মিলা।
আগামী ৩ জুলাই, শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
বাংলাদেশ জার্নাল/এনএম










