ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৩:০৫

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় এই মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি উজানের ঢলে পানি বাড়ছে জেলার প্রধান নদ-নদীগুলোয়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার বলেন, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টিপাত চলছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

তাছাড়া ভারতের মেঘালয়েও ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত আছে। যে কারণে জেলার সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, রক্তিসহ বিভিন্ন নদ-নদীতে পানি দ্রুত বাড়ছে।

মামুন হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

লাউড়েড়গড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যাদুকাটা নদী পয়েন্টে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই পয়েন্টে ১১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে পানি।

এমন পরিস্থিতিতে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী তিনদিন সুরমা, কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান বলেন, এখনো সব নদ নদীর পানি বিপৎসীমার নিচে আছে। তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত