ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২:০৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী আল আমীন ফয়জি-এর নেতৃত্বে উপজেলার দক্ষিণ মিনজিরী তলা, আশি ঘর পাড়া এবং ১ নম্বর ওয়ার্ডের বাজালিয়া ও বাহারছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সংগঠনটি ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক দুর্যোগ ও সংকটে সংগঠনটির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী আল আমীন ফয়জির সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা আমির হোসাইন, মাওলানা হিজবুল্লাহ নাহিয়ান, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইয়াসিন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং মোহাম্মাদ আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত ও উপকৃত পরিবারগুলো।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত