ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

বাড়ছে প্রাথমিক স্কুলের সংখ্যা!

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১৬:০৮  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২০, ১৬:২৪

বাড়ছে প্রাথমিক স্কুলের সংখ্যা!

শিক্ষার প্রধান মেরুদণ্ড ধরা হয় প্রাথমিক বিদ্যালয়কে। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। যার ফলে দেশের অন্যান্য অঞ্চলের মতো হাওরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও সরকার নজর দিচ্ছে।

আরো পড়ুন: নারী কোটা নিয়ে অধিদপ্তরের ‘আজব’ ব্যাখ্যা

এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ‘পুরোপুরি প্রাথমিক স্তরের উপস্থিতি শতভাগ না হলেও আওয়ামী লীগের ক্ষমতায়নে শিশুদের ঝড়ে পরা রোধ অনেকটাই কমেছে। এ লক্ষ্যে হাওর অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।’

আরো পড়ুন: প্রাথমিকে ৫৫ জেলায় নারী কোটা পূরণ হয়নি

গত শুক্রবার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের মরহুম ফেরদৌসী ও আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার শিক্ষার ক্ষেত্রে আন্তরিক বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

এ সময় ফসল রক্ষা বাঁধ নিয়ে হুঁশিয়ারিও দেন মন্ত্রী। বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি-পিআইসির বিষয়ে তামাশা চলবে না। কোনো পিআইসি ভুয়া বা অপ্রয়োজনীয় কী না সে বিষয়ে যাচাই-বাছাই চলবে। ভুয়া ধরা পড়লে সেই পিআইসি বাতিল করা হবে বলে সতর্ক করেন এম এ মান্নান।

আরো পড়ুন: প্রাথমিক পর্যায়ের শিক্ষার দায়িত্ব নিতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ

এ সরকার দিনমজুরের সরকার, কৃষকের সরকার মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের উন্নয়নে সবসময় কাজ করছেন। হাওরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির জন্য প্রয়োজনীয় নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত