ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আমিরাত থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:২৮  
আপডেট :
 ১৬ জুন ২০২৬, ১১:৪৮

আমিরাত থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ।

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তেল আমদানির জন্য এ জাহাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে বলেন, “সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে জাহাজটি তেল নিয়ে আসছে।”

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে এসেছিল। দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মত জাহাজটি তেল নিয়ে বাংলাদেশে এল।

এছাড়া গত মাসের মাঝামাঝি সময়ে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামে আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে এসেছিল।

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে যায়।

ফলে অপরিশোধিত তেলের সংকট দেখা দেয় এবং দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইর্স্টান রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম ১৪ এপ্রিল থেকে ‘প্রায় বন্ধ’ হয়ে যায়।

এরপর ৬ মে ‘এমটি নিনোনিয়া’ প্রথমবার তেল নিয়ে এলে ইর্স্টান রিফাইনারি পুরোদমে উৎপাদনে ফেরে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত