ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ক্যান্সার রোগীর চিকিৎসায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার অনুদান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৮

ক্যান্সার রোগীর চিকিৎসায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার অনুদান

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ক্যান্সার রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

শনিবার (২০ সেপ্টেম্বর) নড়াইল জেলার আফরা গ্রামের বাসিন্দা মো. শামছুর রহমানকে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করে ব্যাংকটি।

ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ মো. শামছুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ক্যান্সার রোগীর এই চিকিৎসা সহায়তা তারই ধারাবাহিকতা।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত