ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:৫৭

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও আপোসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আমিন মোহাম্মদ পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার দৃঢ়চেতা, সাহসী ও আপোসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, এই মহান নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় আমিন মোহাম্মদ গ্রুপ বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত