ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

ড্রীম এলাইভ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ড্রীম এলাইভ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রীম এলাইভ ফাউন্ডেশন নভেম্বর ২০২৫ মাসজুড়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

সংস্থাটি দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, টেকসই জীবনমান নিশ্চিতকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করে আসছে।

মাসব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে তিনটি অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে মিরপুরে ১৫০ পরিবার, নারায়ণগঞ্জে (আদমজী এলাকায়) ১০৫ পরিবার, মোহাম্মদপুরে ১৯৮ পরিবার। সব মিলিয়ে ৪৫৩টি পরিবার এক মাসে ত্রাণ সহায়তা পেয়েছে।

মোহাম্মদপুরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা মহানগর উত্তর। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্রীম এলাইভ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুর্তুজা আহমেদ খান।

সংস্থার কর্মকর্তারা জানান, মানবিক সহায়তা ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত