ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

চুয়েটসহ দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৬টিতে উপ-উপাচার্য নিয়োগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১:০৪  
আপডেট :
 ২৮ জুলাই ২০২৬, ২১:১২

চুয়েটসহ দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৬টিতে উপ-উপাচার্য নিয়োগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বসিয়েছে সরকার। একই সঙ্গে ১৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য দেওয়া হয়েছে।

চুয়েটে উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু সাদাত সায়েম। এ বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের এই শিক্ষক বর্তমান উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হলেন।

অপরদিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক অধ্যাপক মো. জাকির হুসাইন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক মো. নিজাম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন উপাচার্য এবং উপ-উপাচার্যের দায়িত্ব দিয়ে সোম ও মঙ্গলবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত