নীলের আভায় রাজকীয় অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২:২৬ আপডেট : ১৫ জুন ২০২৬, ২২:৩৪

জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।
সোমবার (১৫ জুন) রাতে ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপু। পরনে নীল শাড়ি, কানে-গলায় হালকা তবে আভিজাত্যে মোড়ানো গয়না; আর মুখে উচ্ছ্বল হাসি। নীল শাড়িতে তিনি যেন অপরাজিতা ফুলের মতই ফুটে আছেন। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে নিজের অনুভবের কথা জানিয়েছেন অপু। সেটা এরকম, ‘নীলের এই আভায় নিজেকে যেন রাজকীয় মনে হচ্ছে।’
নজরকাড়া এই সাজের নেপথ্যের ব্যক্তি-প্রতিষ্ঠানের নামও জানিয়েছেন অপু। বোঝাই যাচ্ছে, এটি প্রচারণামূলক ফটোশুট।
নীল শাড়িতে অপুকে দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘নীল পরী’, কারো মন্তব্য ‘মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে’, কেউ আবার শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘এভাবে সবসময় হাসিখুশি থাকেন, দোয়া করি।’
বাংলাদেশ জার্নাল/এসআইপি










