ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সংবাদপত্রের গাড়ি চুরমার, চালকের মৃত্যু

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১১:৩২

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সংবাদপত্রের গাড়ি চুরমার, চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় সংবাদপত্রবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে আরেক ট্রাকের সংঘর্ষ হয়েছে; এতে এক ট্রাক চালকের প্রাণ গেছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির এসআই মতিউর রহমান জানিয়েছেন।

নিহত সংবাদপত্রবাহী ট্রাকের চালকের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষনিখভাবে জানা যায়নি।

এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হরেছে।

এসআই মতিউর রহমান বলেন, “বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে সংবাদপত্রবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।”

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে করে বলে জানান তিনি।

এসআই বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত