ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিয়ের সাজে সেজেছেন বুবলী

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮:২৩

বিয়ের সাজে সেজেছেন বুবলী
শবনম বুবলী। ছবি: সংগৃহীত

হঠাৎ বিয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী শবনম বুবলী। এটা নিজের বিয়ে নয় বরং পেশাদার কাজের সুবাধে এমন সাজে সেজেছেন তিনি।

পড়নে তাঁর বেগুনি রঙের লেহেঙ্গা। ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও।

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।

পোস্টে বুবলীর সাজের প্রশংসা করছেন তার ভক্ত ও অনুরাগীরা। করেছেন সাজের প্রশংসা আবার কেউ কেউ নবজাতক কন্যার ছবিও দেখতে চেয়েছেন। বলে রাখা ভালো,দিন কয়েক আগেই মা হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান।

উল্লেখ্য যে, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের ছবিটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। ছবিতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত