ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

প্রকাশ পেল হাবিব ওয়াহিদ এর "প্রেমের কলঙ্ক"

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৯:৫০

প্রকাশ পেল হাবিব ওয়াহিদ এর
ছবি: সংগৃহীত

ফোক ফিউশন ঘরানার গান ‘মহাজাদু’ ও ‘কই রইলা রে’র ব্যাপক সাফল্যের পর নতুন মৌলিক গান নিয়ে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার নতুন গানটির শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’।

গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। বরাবরের মতো গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‌‘পরপর ফোক ফিউশন গান প্রকাশের পর মনে হলো শ্রোতাদের জন্য ভিন্ন কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করেছি। চেষ্টা করেছি আগের চেয়ে আলাদা সুর ও সংগীতায়োজন উপহার দিতে। আশা করি কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও- সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত