ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মার্কিন-ইসরায়েলি স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:০৬

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মার্কিন-ইসরায়েলি স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার (ডিস্যালাইনেশন প্ল্যান্ট) এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান।

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই হুমকির পরই ইরানের পক্ষ থেকে এমন সতর্কতা বার্তা দেওয়া হলো।

এদিকে ফারস নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে (গ্রিড) হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিদ্যুৎহীন হয়ে পড়বে’।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত