ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:২১

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১২ জনের প্রাণ গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮ জনকে।

পুলিশ বলছে, বৃহস্পতিবার কলম্বো থেকে ৫৫ কিলোমিটার দূরে আঙ্গুরুওয়াতোতায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠান পরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার বলেন, “সবমিলিয়ে ওই আশ্রম থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সামরিক ও সরকারি কর্মকর্তারা তাদের দেখভাল করছেন।”

পুলিশের দুটি দল ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত