ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হরমুজ উন্মুক্তের আহ্বান আসিয়ানের, তেলের দাম ছাড়াল ১০০ ডলার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২৩:০১  
আপডেট :
 ২৩ জুলাই ২০২৬, ২৩:০৬

হরমুজ উন্মুক্তের আহ্বান আসিয়ানের, তেলের দাম ছাড়াল ১০০ ডলার
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান নৌ অবরোধ তুলে নিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান।

বৃহস্পতিবার ম্যানিলায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান।

সম্মেলনে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ‘বিপজ্জনক নজির’ তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই প্রায় ৬ শতাংশ বেড়ে যায়।

মূলত ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরবরাহ নিয়ে নতুন শঙ্কা তৈরি হওয়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত