ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

রাণীগঞ্জ যৌনপল্লী লকডাউন

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১৬:২৩

রাণীগঞ্জ যৌনপল্লী লকডাউন

করোনা প্রতিরোধে জামালপুরের রাণীগঞ্জ যৌনপল্লী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার থেকে আগামী একমাস এই যৌনপল্লী লকডাউনের আওতায় থাকবে। জামালপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এনামুল হক। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এনামুল হক বলেন, লকডাউন সময়কালীন যৌনকর্মীদের জনপ্রতি ৩০ কেজি চাল ও বিদ্যুৎ বিল দেয়া হবে। মালিকদের বাড়ি ভাড়া না নেওয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে এবং তাদের সহযোগিতার করার জন্য শহরের বিত্তবানদের অনুরোধ জানানো হয়েছে।

জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, রাণীগঞ্জ যৌনপল্লীতে ৫০ জন বৃদ্ধা, ৯৭ জন সক্রিয় যৌনকর্মী ও ২ জন পাহারাদার রয়েছেন। তাদেরকে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হবে।

জামালপুর যৌনপল্লীর একাধিক যৌনকর্মী জানিয়েছেন, এখানে প্রায় দুই শতাধিক যৌনকর্মী রয়েছেন। ৯টি বাড়িতে ১৭৪টি ঘর রয়েছে। প্রতিটি ঘরে থাকেন ১ জন করে যৌনকর্মী। এছাড়া প্রায় যৌনকর্মীদের রয়েছে একাধিক সন্তান। লকডাউন সময়ে যৌনকর্মী ও তাদের সন্তানদের খাদ্যসহ বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ সাহায্য চেয়েছেন প্রশাসন ও বিত্তবানদের প্রতি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত