ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গাইবান্ধায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৭  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০২৩, ১১:০৪

গাইবান্ধায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিলো। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘেষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত